রাজনগরে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে সুমা বেগম (১৮) নামে এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘরের তীরের সাথে ওড়না পেছিয়ে সে আত্মহত্যা করে। এব্যাপারে রাজনগর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। শুক্রবার উপজেলার মনসুরনগর ইউনিয়নের ছিক্কা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মনরসুরনগর ইউনিয়নের ছিক্কা গ্রামের বারাম উল্লাহর মেয়ে সুমা বেগম প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে তার বিছানায় ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে ঘুম থেকে জেগে না উঠায় ডাকাডাকি করেন পরিবারের সদস্যরা। দুপুর হয়ে যাচ্ছে কিন্তু ঘুম থেকে উঠছেনা দেখে আবারো তাকে ডাকাডাকি করা হয়। পরে পাশের ঘরের বেড়ার ফাঁক দিয়ে সুমা বেগমের বোন লাশ ঝুলছে দেখে চিৎকার দেয়। পরে লোকজন এসে সুমার লাশ ঝুলছে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
রাজনগর থানার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠালেও নিহতের অভিভাবক ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের অভিভাবক ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed