সিলেটে ট্রাক ভর্তি পেঁয়াজসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরান থানা এলাকা থেকে অবৈধপথে আসা এক ট্রাক পেঁয়াজসহ ২ জনকে আটক করেছে র্যাব-৯।
শুক্রবার বিকেলে ক্যান্টনমেন্ট এলাকার বটেশ্বর বাজার থেকে ট্রাক ভর্তি পেঁয়াজসহ তাদের আটক করা হয়।
র্যাব জানায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার মিত্রাকেল গ্রামের আবদুল হকের পুত্র লায়েছ উদ্দিন ও রাজশাহীর বোয়ালীয়া থানার উপভাদ্রা এলাকার আরমান আলীর পুত্র মো. মিরাজ আলী জাফলং এলাকা থেকে অবৈধ পথে ভারত থেকে নিয়ে আসা পেঁয়াজ ঢাকায় মজুদ করার জন্য নিয়ে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিলেট ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৌকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে ট্রাক ভর্তি পিয়াজসহ তাদের আটক করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, ৭,২০০ কেজি পিয়াজ বাংলাদেশে নিয়ে আসে চোরাকারবারিরা। যার আনুমানিক মুল্য ৪ লক্ষ টাকা। তারা পিয়াজগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছেন তিনি। তবে ভারত থেকে বাংলাদেশে কিভাবে আসল আর কারা জড়িত এমন তথ্য উদঘাটনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তিনি।
আটককৃতদের শাহপরান থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানায় র্যাব।
Related News
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More



Comments are Closed