সিলেটে ম্যারাথনে অংশ নিলেন ৪০০ দৌড়বিদ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সিলেট রানার্স কমিউনিটির আয়োজনে ‘সিলেট মিনি ম্যারাথন ২০১৯’ । এই আয়োজনে সারাদেশের ৪০০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেছেন। সর্বোচ্চ ৭০ বছর বয়সী আর সর্বনিম্ন ১৩ বছর বয়সী দৌড়বিদ এই আয়োজনে অংশ নিয়েছেন।
ম্যারাথনটি এয়ারপোর্ট রোডের জেলা পরিষদ পার্ক (২২ টিলা) হতে সকাল ৭.১৫ মিনিটে শুরু হয়ে ৫ কিলোমিটার রাস্তা ধরে এসে মালনীছড়া চা বাগানের ৭ নং গেট দিয়ে চা বাগানের নয়নাভিরাম রাস্তায় এসে লাক্কাতুরা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শেষ হবে। ম্যারাথনে আয়োজকরা ২ টি বিভাগ করেছেন। সিনিয়র বিভাগ যেখানে পুরুষ ৫০ উর্ধ বয়সী ও নারী ৪৫ উর্ধ বয়সীরা ৬.৫ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। আর সাধারণ বিভাগে বাকিরা ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন।
সিলেট রানার্স কমিউনিটির এডমিন ও এই ইভেন্টের আয়োজক মনজুর আহমেদ আরিফ জানান “আমরা তারুণ্যকে সুস্বাস্থের পথে এগিয়ে নিতে এই ইভেন্টের আয়োজন করছি। একজন দৌড়বিদ কখনোই মাদকাসক্ত হতে পারবেনা। তার শাস প্রশ্বাসের সমস্যা হবে। আমরা এই আয়োজন থেকে সবাইকে দৌড়ের প্রতি আকর্ষিত করতে চাচ্ছি। সিলেট সহ সারাদেশে যেন দৌড় একটি জীবনযাপনের অংশ হিসেবে মানুষ বেঁছে নেয় এটাই আমাদের কামনা”।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন “সিলেটে নানা শ্রেণী পেশার মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে পুলকিত করেছে। জেলা প্রশাসন হতে এরকম আয়োজনে আমরা সর্বদা পাশে থাকব এবং পরবর্তী আয়োজনে অবশ্যই নিজেও অংশগ্রহণ করবো। ”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক আলহাজ শফিউল ইসলাম চৌধুরী নাদেল।
প্রতিযোগিতায় সাধারন পুরুষ বিভাগে প্রথম হন প্রশান্ত কের্কেটা, দ্বিতীয় শেখ জহিরুল ইসলাম, তৃতীয় মো আবুল কাশেম। সিনিয়র পুরুষ বিভাগে প্রথম ৬১ বছর বয়সী শচীন্দ্র চন্দ্র, দ্বিতীয় ৫৭ বছর বয়সী আব্দুল মোনায়েম, ৫১ বছর বয়সী তৃতীয় হয়েছেন আলম খান। সাধারন নারী ক্যাটাগরিতে প্রথম হয়েছেন হামিদ আক্তার জেবা, দ্বিতীয় হয়েছেন মুভি সূত্রধর ও তৃতীয় হয়েছেন রাবেয়া বুশরা কণা। সিনিয়র নারী বিভাগে প্রথম হয়েছেন দিলরুবা সুলতানা চৌধুরী, দ্বিতীয় হয়েছেন শাহ তামান্না সিদ্দিকা ও তৃতীয় হয়েছেন মোসাম্মাৎ সুলতানা জান্নাত শাহানা।
Related News
বিশ্বকাপের টিকিট বিক্রিতেই ফিফার আয় ৪৮ হাজার কোটি টাকা
স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপ ঘিরে দর্শকদের উন্মাদনা যে কতটা বাণিজ্যিক সাফল্য এনে দিতে পারে, তারRead More
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
স্পোর্টস ডেস্ক: আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেRead More



Comments are Closed