Main Menu

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ২ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিতার একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে প্রাণ গেছে ২ শিক্ষার্থীর। আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ‘সাগাস হাই স্কুলে’ ক্লাস শুরুর আগে, নিজের ব্যাকপ্যাকে থাকা পিস্তল দিয়ে ৫ শিক্ষার্থীকে গুলি করে ১৬ বছরের এক কিশোর। পরে, নিজের শরীরেও গুলি চালায় অস্ত্রধারী। তার নাম নাথানিল বারহো। আহত অবস্থায় তাকে আটক করে পুলিশ।

মার্কিন গণমাধ্যম বলছে, নাথানিলের জন্মদিন ছিল বৃহস্পতিবার। কী কারণে এ হামলা তা এখনো জানা যায়নি।

Share





Related News

Comments are Closed