Main Menu

সিলেটে এইডস বিষয়ক সচেতনতামূলক সভা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হিজরা জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা ও জীবন মানোন্নয়নে এইচআইভি এইডস বিষয়ক সচেতনতামূলক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর মঙ্গলবার বন্ধু স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে নগরের জেলরোডস্থ একটি হোটেলের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলার সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল ও আইসিডিডিআরবির প্রতিনিধি প্রতিনিধি মো. হাফিজুল ইসলাম।

বন্ধু স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটির ডিআইসি সিলেটের ম্যানেজার চম্পা পালের সভাপতিত্বে মুক্ত আলোচনায় অংশ নেন, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর মো. আজম খান, মহিলা কাউন্সিলর শাহানা বেগম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, দৈনিক শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক ছামির মাহমুদ, অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার, অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার, মো. মকলিসুর রহমান, মদন মোহন কলেজের প্রভাষক মো. সুমন উদ্দিন চৌধুরী, এনজিও প্রতিনিধি শেখ হাবিবুর রহমান, দৈনিক যুগান্তরের সিলেট প্রতিনিধি ইয়াহইয়া মারুফ, বাংলা ভিউ অনলাইন টিভির রিপোর্টার মো. মোজাম্মেল হক, হিজড়া গুরুমা সুন্দরী, বিডব্লিউসিসিআই সিলেট বিভাগের সভাপতি মিনারা বেগম, দূর্বার নেটওয়ার্কের সভাপতি নুরুন নাহার বেবি, নারী উদ্যোগক্তা নূর বাহার মুন্নি, এয়ারপোর্ট থানার টিএসআই মো. নজরুল ইসলাম, এএসআই মো. আশরাফুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স সবিতা ডিউ, ওসমানী হাসপাতালের পিএমটিসি আহমেদ শামীম, বন্ধুর সুপারভাইজার মো. মিলন হোসেন প্রমুখ। এছাড়া যুব একাডেমি, শাবি শিক্ষার্থী, ব্যবসায়ী, ইমাম, পুরোহিতগণ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed