Main Menu

শাহ আরফিন টিলায় ১৭টি শ্যালো মেশিন ধ্বংস

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরফিন টিলায় ট্রাস্কফোর্সের অভিযানে ১৭টি শ্যালো মেশিন, ৬টি ট্রাক্টর, ৪ হাজার ফুট পাইপ, ৫ শত লিটার তেলসহ অবৈধ ভাবে পাথর উত্তোলন ও পরিবহন কাজে ব্যবহৃত সরঞ্জামাদি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরফিন টিলায় অবৈধ ভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে ট্রাস্কফোর্স এ অভিযান চালায়। অভিযানের সময় ট্রাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে অবৈধ ভাবে পাথর উত্তোলনকারীরা পালিয়ে যায়, পরে টিলায় স্থাপিত মেশিন, পাইপ ও আনুষাঙ্গিক মালামাল ভেঙ্গে পুড়িয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দূপুর ২ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে ধ্বংসকৃত মালামালের মুল্য প্রায় ৩০ লক্ষ টাকা।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের নের্তৃত্বে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও বিজিবিসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, পরিবেশ বিধ্বংসী যে কোনো কর্মকান্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।

Share





Related News

Comments are Closed