ওসমানীনগরে মিনিবাস চাপায় স্কুলছাত্র নিহত
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে মিনিবাস চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- নিহত নাজমুল ইসলাম ফাহিম (১৫) উপজেলার উছমানপুর ইউনিয়নের আটগাঁও গ্রামের মৃত গেদন মিয়ার ছেলে ও তাজপুর মঙ্গলচন্ডী নিশি কান্ত মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্র জানায়, দুপুর সোয়া ১টার দিকে ওসমানীনগরের তাজপুর ডিগ্রি কলেজে জেএসসি পরীক্ষায় অংশ নেয়া ছোটভাইকে আনতে যাওয়ার পথে একটি মিনিবাস (সিলেট জ -০৪-০১৪৯) বাইসাকইকেলসহ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তাজপুর ফায়ার বিগ্রেডের কর্মীরা ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুল ছাত্রকে চাপা দেওয়া বাসটি আটক করা হয়েছে।
Related News
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায়Read More
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More



Comments are Closed