নেপালে বাস নদীতে পড়ে নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে একটি বাস নদীতে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৫০ জন।
রোববার (৩ নভেম্বর) ঘটা এই দুর্ঘটনাস্থল রাজধানী কাঠমান্ডু থেকে ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত।
পাহাড়ি রাস্তায় বাসটি অতিরিক্ত যাত্রী বহন করছিল বলে জানিয়েছে দেশটির পুলিশ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
এক পুলিশ কর্মকর্তা জানান, তিহার উৎসব থেকে অতিরিক্ত যাত্রী বোঝাই বাসটি যান্ত্রিক সমস্যার কারণে পাহাড়ি হাইওয়ে থেকে নদীতে পড়ে যায়। এতে অন্তত ১৭ জন নিহত ও অপর ৫০ জন আহত হয়েছেন।
পুলিশ কর্মকর্তা মাধব কাফলে বলেন, আহতদের মধ্যে ২১ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রীরা প্রচণ্ড শব্দ শুনতে পান এবং বাসটি হাইওয়ে থেকে ৭০ ফুট নিচে সুনকোশি নদীতে পড়ে যায়।
গত সপ্তাহে শেষ হয়ে তিহার উৎসব। এতে যোগ দেওয়া অনেক মানুষ নিজ গ্রামে ফিরছিলেন। এ কারণে বাসটিতে অতিরিক্ত যাত্রী ছিলেন।
নেপালে পাহাড়ি পথে সড়ক দুর্ঘটনায় নিয়মিত ঘটে। এজন্য দুর্বল সড়ক ও যান ব্যবস্থাপনাকে দায়ী করা হয়।
Related News
যুক্তরাষ্ট্রের হামলা, ওমান উপসাগরে ডুবে গেল ইরানের তেলবাহী ট্যাংকার
Manual7 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হামলার পর ওমান উপসাগরে ডুবে গেছে ইরানের বিশালাকৃতির তেলবাহীRead More
ইন্দোনেশিয়ায় বিনামূল্যের স্কুলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ২ হাজার
Manual7 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর অন্যতম প্রধান উদ্যোগ ‘বিনা মূল্যের পুষ্টিকরRead More



Comments are Closed