Main Menu

সিলেটে মোটরসাইকেলের ধাক্কায় আ’লীগ নেতা নিহত

Manual3 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে মোটরসাইকেলের ধাক্কায় আ.লীগ নেতা রফিক মিয়া (৫৫) নিহত হয়েছেন। তিনি বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের ৮নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ও উলুপাড়া গ্রামের মৃত একরাম মিয়ার ছেলে।

Manual2 Ad Code

সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের কদমতলা নামক স্থানে এঘটনা ঘটে।

Manual8 Ad Code

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করে নিহত রফিক মিয়ার ছেলে নূর মিয়া সাংবাদিকদের বলেন, সোমবার সকালে বাবাকে ওসমানীনগর কদমতলা নামক স্থানে রেখে আসি। এর কিছুক্ষণ পরে খবর পাই বাবাকে একটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে সড়কে ফেলে যায়।

Manual6 Ad Code

আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে বাবাকে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code