বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: বরগুনার পাথরঘাটা উপজেলায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা, ছেলেসহ এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কাকচিড়া ইউনিয়নের খাশতবক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের আমজেদ আলী খায়ের স্ত্রী হামিদা বেগম (৫০), তার ছেলে রাসেল (২৫) ও হামিদা বেগমের দেবর দেলোয়ার হোসেন খান (৪৫)।
পাথরঘাটা থানার ওসি মো. শাহাবুদ্দিন বলেন, দেলোয়ার বাড়ির একটি সুপারি গাছ কাটার পরে সেটি পল্লী বিদ্যুতের তারের উপর পড়ে। এতে তার ছিঁড়ে দেলোয়ার বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে হামিদা বেগম ও তার ছেলে রাসেলও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
Related News
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে একRead More
ভোলায় ব্রিজ ভেঙে বালুবাহী ট্রলি খালে পড়ে চালক নিহত
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার লালমোহন উপজেলায় একটি পুরনো ঝুঁকিপুর্ন ব্রিজের মাঝখান দিয়েRead More



Comments are Closed