কলমাকান্দায় ১৫ বছর ধরে ঝুঁলছে কালভার্ট!
মো.কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দায় রংছাতি-কৃষ্ণপুর সড়কের একটি বক্স কালভার্ট প্রায় ১৫ বছর আগে ধসে পড়ে। সেই থেকেই ঝুঁলে আছে কালভার্টটি। ফলে স্থানীয় লোকজন, শিক্ষার্থী, শিশু-বৃদ্ধসহ রোগীরা সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। যেন দেখার কেউ নেই।
এলাকাবাসীর অভিযোগ, প্রায় ১৫ বছর ধরে কালভার্টটি এ অবস্থায় থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হয়নি। তবে অতিদ্রুত কালভার্টটি সংস্কার করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৪ সালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংছাতি-কৃষ্ণপুর সড়কে একটি বক্স কালভার্ট নির্মাণ করে। ওই বছরেই বন্যার পানিতে ধসে পড়ে কালভার্টটি। এতে করে উপজেলার রায়পুর, বিশাউতি, কৃষ্ণপুর, বুড়িমারি, বানাইকোনা, নতুন বাজারসহ ১২টি গ্রামের লোকজন চরম দুর্ভোগে পড়েন।
স্থানীয় কৃষক হাজী আব্দুল মোতালিব বলেন, এখানে চলাচলের একমাত্র ভরসা কালভার্টটি ভেঙে পড়ায় উৎপাদিত পণ্য পরিবহন করতে চরম ভোগান্তি পোহাতে হয়।
কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদ বলেন, প্রতিদিন বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী সাঁকো দিয়ে ঝুকি নিয়ে যাওয়া-আসা করে। এখানে নতুন করে একটি সেতু নির্মাণ করা হলে শিক্ষার্থীসহ এলাকার লোকজনের ভোগান্তির অবসান হবে।
রংছাতি ইউপি সদস্য আক্কাছ আলী জানান, নতুন করে এখানে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত ও স্থানীয় কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য পরিবহন সহজতর হবে।
কলমাকান্দা উপজেলা প্রকৌশলী মো. আফসার উদ্দিন বলেন, সম্প্রতি ঘটনাস্থল পরিদর্শন করে ওই সড়ক সংস্কারসহ একটি সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যেই এই সমস্যা সমাধান হবে।
Related News
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
Manual6 Ad Code ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজারRead More
ময়মনসিংহে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ সদর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩Read More



Comments are Closed