বাড়ির মালিক ও গৃহকর্মীকে গলা কেটে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর ধানমন্ডিতে বাড়ির মালিক ও গৃহপরিচারিকাকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন- বাড়ির মালিক আফরোজা বেগম (৫৯) ও কাজের মেয়ে দিতি (১৯)।
শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় ধানমন্ডির ১৫-এর ২১ নম্বর বাড়ির চতুর্থ তলা থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত আফরোজার মেয়ের জামাই ব্যবসায়ী মনির উদ্দিন তারিমের বডিগার্ড বাচ্চুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই বাসার মালিক যিনি নিহত হয়েছেন তিনি ক্রিয়েটিভ গ্রুপের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক কাজী মনির উদ্দিন তারিমের শাশুড়ি।
তিনি আরও বলেন, দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দুই রুমে দুইজনকে গলাকাটা অবস্থায় দেখা যায়। পুলিশের ক্রাইম সিন ও সিআইডি ঘটনাস্থলে এসেছে। তারা আলামত সংগ্রহ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠানো হবে।
ধারণা করা হচ্ছে, আজ বিকালে ২১ বছর বয়সী নতুন এক কাজের মহিলাকে বাসায় নিয়োগ দেওয়া হয়েছিল। সেই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।
Related News
ঘোড়াশালে বিদ্যুতের ইউনিট বন্ধ, লোডশেডিংয়ের শঙ্কা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর ঘোড়াশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ইউনিট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দেশেরRead More
শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রান গেলো বাবার আব্দুস সামাদের (৫৫)। নেশারRead More



Comments are Closed