জৈন্তাপুরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় পিকআপ চাপায় বশর মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার হরিপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত বশর মিয়া উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের বালিপাড়া গ্রামের মৃত উসমান আলীর ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বশর মিয়া মসজিদ থেকে বের হয়ে রাস্তার পাশ দিয়ে বাজারে হেঁটে যাচ্ছিলেন। এসময় নাম্বারবিহীন একটি পিকাআপ ভারত থেকে চোরাই পথে আনা গরু হরিপুর বাজারে নামিয়ে জৈন্তাপুর যাচ্ছিলো। এ সময় সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর বাজার বাস স্টেশন সংলগ্ন মসজিদের সামনে দ্রুতগামী এ পিকআপের চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
তামাবিল হাইওয়ে পুলিশের এএসআই ইউনুস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More
জকিগঞ্জে অন্তঃসত্ত্বা মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মা ও ৪ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহRead More



Comments are Closed