Main Menu

‘ফ্রিল্যান্সার রেজিস্ট্রেশন শুরু জানুয়ারিতে’

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী বছরের জানুয়ারি থেকে দেশের ফ্রিল্যান্সারদের রেজিস্ট্রেশনের আওতায় আনার কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।

Manual8 Ad Code

তিনি বলেন, “এ বছর শুধু মাত্র ফ্রিলান্সিং থেকে ১ বিলিয়ন ডলার আয় হবে। আর ফ্রিল্যান্সারদের রেজিস্ট্রেশনের আওতায় আনা হলে বিদেশী গ্রাহকদের সাথে ব্যাংকিং লেনদেন আরও সহজতর হবে।”

বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে “শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে উন্নয়নের এক দশক” উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটি এ সভার আয়োজন করে।

আয়োজক কমিটির সদস্য সচিব মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে বক্তব্যে তিনি আরও বলেন, “দেশে প্রযুক্তি খাতে অনেক এগিয়েছে। দেশের প্রায় আড়াই হাজার ইউনিয়নে ফাইবার অপটিক’র মাধ্যমে ইন্টারনেট সুবিধা চালু হয়েছে। একই সাথে দেশের প্রত্যেকটি প্রাইমারী স্কুল, হাই স্কুল, কলেজেও ফাইবার অপটিক সংযোগ চালু করা হবে বলেও জানান তিনি।

Manual5 Ad Code

আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মাজহারুল ইসলাম মজুমদার।

Manual7 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স সভাপতি খায়রুল হুদা চপল, মৌলভীবাজার চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রি: মো কামাল হোসেন, হবিগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রি সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম।

Manual4 Ad Code

সভায় বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, কাউন্সিলর সহ প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code