শাহ আরফিনে ১৫টি শ্যালো মেশিন ধ্বংস
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জের শাহ্ আরফিন টিলায় টাস্কফোর্স অভিযান চালিয়ে ১৫টি শ্যালো মেশিন, ৭টি লরি ট্রাক্টর ও ১৫শ’ ফুট পাইপ ধ্বংস করেছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে এ অভিযান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য অভিযান পরিচালনা করেন।
টাস্কফোর্স সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে শাহ্ আরফিনে যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলন অব্যাহত রাখায় বৃহস্পতিবার অভিযানে নামে টাস্কফোর্স। অভিযানে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা অংশ নেন।
অভিযানকালে পাথর উত্তোলনকাজে ব্যবহৃত ১৫টি শ্যালো মেশিন ও ৭টি লরি ট্রাক্টরসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে সেগুলো কোয়ারি এলাকায় আগুন দিয়ে পুড়ানো হয় এবং হাতুড়ি দিয়ে অকেজো করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শাহ আরফিনে টাস্কফোর্সের অভিযান হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Related News
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More
জকিগঞ্জে অন্তঃসত্ত্বা মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মা ও ৪ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহRead More



Comments are Closed