Main Menu

কাচের সেতুগুলো বন্ধ করে দিল চীন

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: পর্যটকদের জন্য বন্ধ করে দেয়া হলো চীনে কাচ দিয়ে নির্মিত রোমাঞ্চকর বেশ কিছু সেতু।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য এসব সেতু বন্ধ করে দেয়া হয়েছে।

উল্লেখ্য, চীনের বিভিন্ন প্রদেশে কাচের তৈরি সেতুসহ নানান আকর্ষণীয় নির্মাণশৈলীর স্থাপনা আছে। আর সম্প্রতি এসব স্থানে বৈরী আবহাওয়ায় অসাবধানতাবশত দুর্ঘটনায় পতিত হয়ে পর্যটকদের মারা যাওয়া ও আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Manual2 Ad Code

চলতি বছরের শুরুর দিকে গুয়াংজিপ্রদেশে একটি গ্লাস স্লাইড থেকে পড়ে এক পর্যটক নিহত হন। ওই ঘটনায় আরও ছয়জন আহত হন। বৃষ্টির কারণে পা পিছলে ওই দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের মার্চ মাস থেকেই হেবেইপ্রদেশে ঝুঁকিপূর্ণ আকর্ষণীয় ২৪টি পর্যটন স্থান বন্ধ রয়েছে। সব মিলিয়ে বর্তমানে হাঁটার পথ, উঁচু থেকে দৃশ্য দেখার স্থানসহ কাচের নির্মিত ৩২ পর্যটন স্থান রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

Manual1 Ad Code

প্রসঙ্গত চীনের বিভিন্ন স্থানে দুই হাজার ৩০০টি কাচের সেতু রয়েছে।

২০১৬ সালে হুনানপ্রদেশে দুটি পাহাড়কে সংযুক্ত করা একটি কাচের নির্মিত সেতু যখন উদ্বোধন করা হয়, তখন সেটি বিশ্বের সবচেয়ে উঁচু ও দীর্ঘ কাচের নির্মিত সেতু ছিল।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code