Main Menu

সাকিব হাসানের নিষেধাজ্ঞার প্রতিবাদে মানববন্ধন

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিষ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার প্রতিবাদে ‘১৬ কোটি মানুষের প্রাণ সাকিব আল হাসান’ গ্রুপ সিলেট শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গ্রুপের সিলেটের সিনিয়র এসোসিয়েট বুরহান উদ্দিন ফাহাদের সভাপতিত্বে ও আমিনুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন- বুরহান উদ্দিন, সারওয়ার আহমদ, তানভীর আহমদ, জান্নাতুল ফেরদৌস, আব্দুস শহীদ, আব্দুল ওয়াদুদ, রুম্মান আহমদ, জামিল আহমদ, তাজুল ইসলাম, মিলাদ খান, হাবিব আহমদ, গোলাম রাজা কিবরিয়া, আব্দুল হালিম, মইনুদ্দিন সুফিয়ান, তাওহীদ আহমদ, সাকিব চৌধুরী, নাজমুস সাকিব, দুলাল আহমদ, বেলাল আহমদ, আব্দুল আজিজ সহ আরো অনেকে।

Manual2 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন- সাকিবকে নিষেধাজ্ঞার ব্যাপারে বিসিবির আন্তরিকতার অভাব আছে। শুধুমাত্র মিডিয়ার সামনে সাকিবের সঙ্গেই আছি বললেই হবেনা, বাস্তবে আইসিসির কাছে প্রতিবেদন দিতে হবে। সাকিব কোন অপরাধ করেনি, একটি মাত্র ভুল করেছে। এই ভুলের জন্য এতো বড় শাস্তি হতে পারেনা। বাংলাদেশ ক্রিকেটকে ধবংস করতে আন্তর্জাতিক একটি চক্র এ ষড়যন্ত্র করছে। বিসিবিকে প্রকৃতভাবে সাকিবের পক্ষে এসে আইসিসির কাছে আবেদন শাস্তি কমিয়ে আনার জোর দাবি জানান । বক্তারা বলেন- আমরা আইসিসির রায়ের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই বাংলাদেশ ও বিশ্ব ক্রিকেটের এক কিংবদন্তী হিসেবে সাকিবের নিষেধাজ্ঞা পূর্ণবিবেচনা করা হোক। শাস্তি কমিয়ে খুবই শীঘ্রই মাঠে ফিরে আসুক ১৬ কোটি ক্রিকেট প্রেমীর প্রাণ সাকিব আল হাসান।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code