Main Menu

সিলেটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবক নিহত

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে নির্মাণাধীন একটি ভবনের পাঁচতলা থেকে পড়ে আফসল উদ্দিন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

Manual2 Ad Code

আফসল উদ্দিন ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের মৃত হাছন আলীর পুত্র।

পরিবার সূত্রে জানা যায়, সিলেট নগরীর উপশহর এলাকায় ৫ম তলা একটি বিল্ডিংয়ে নির্মাণ শ্রমিকের কাজ করতো আফসল উদ্দিন। মঙ্গলবার সকালে বিল্ডিংয়ের ৫ম তলায় কাজ করা অবস্থায় অসাবধানতাবশত পা ফসকে নিচে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code