Main Menu

ছাতকে সুরমায় চাদাঁবাজিকালে আটক ৭

Manual2 Ad Code

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে নৌ-পথে চাদাঁবাজিকালে ৭ চাদাঁবাজকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

Manual5 Ad Code

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার হরেষপুর গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মো. দিলোয়ার হোসেন (২১), মুক্তিরগাঁও গ্রামের ইদ্রিছ আলীর ছেলে মো. জাহির মিয়া (৪৫), মৌলবীরগাঁও গ্রামের মৃত. নজরুল ইসলামের ছেলে মো. রায়হান (৩২), তাতীকোণা গ্রামের মো. শাহাদাত মিয়ার ছেলে মো. মামুন মিয়া (৪০), গণেশপুর গ্রামের আইয়ূব আলীর ছেলে নেছার আহমদ (৩০), নোয়াগাঁও গ্রামের মৃত. আনিছুর রহমানের ছেলে সেলিম আহমদ (৪৩) ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামের মৃত হাছন আলীল ছেলে মো. মনিরুল ইসলাম (৩০)।

Manual1 Ad Code

বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি কাজী মোক্তাদির হোসেন চৌধুরী, এস আই মো. আমিনুল ইসলাম, এ এস আই মামুন ও এ এস আই উস্তার আলীর নেতৃত্বে ডিবি পুলিশের সদস্যরা জেলার ছাতক উপজেলার সুরমা নদীতে ভলগেট ও নৌযানে চাঁদাবাজির সময় তাদের হাতেনাতে আটক করে। এসময় তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা ও দুটি কাঠের তৈরী নৌকা জব্দ করা হয়।

Manual8 Ad Code

এ ঘটনায় ডিবির এস আই মো. আমিনুল ইসলাম বাদি হয়ে গ্রেফতারকৃত ৭ জনকে আসামী করে ছাতক থানায় একটি মামলা (নং ৩০) দায়ের করেছেন।

ডিবির ওসি কাজি মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code