Main Menu

ওসমানীনগরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে মঙ্গলবার সকালে মায়া বেগম (২৫) নামের নয় মাসের অন্ত:সত্বা এক গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় স্বামী সাজ্জাদ মিয়াকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার তাজপুর ইউপির কাদিপুর গ্রামের গৃহবধূর স্বামীর বসতঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মায়া বেগসের লাশ উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ। মায়া বেগম উপজেলার কাদিপুর গ্রামের সজ্জাদ মিয়ার (৩৫) স্ত্রী ও জগন্নাথপুর উপজেলার জয়দা গ্রামের আনা মিয়ার কন্যা।

মায়া বেগমের পরিবারের অভিযোগ, স্বামীর বাড়ির লোকজন যৌতুকের জন্য তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। পুলিশ বলছে, এটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার আগে কিছু বলা যাচ্ছে না।

নিহত মায়া বেগমের মামা উপজেলার দয়ামীর ইউপির চক মন্ডলকাপন গ্রামের কালাম মিয়া তার ভাগ্নিকে যৌতুকের জন্য তার স্বামী সজ্জাদ মিয়াসহ শ্বশুর বাড়ির লোকজন হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ করেছেন।

ওসমানীনগর থানার থানার ওসি রাশেদ মোবারক জানান, খবর পেয়ে পুলিশ অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের স্বামী সজ্জাদ মিয়াকে আটক করা হয়েছে। স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি জানান, নিহত গৃহবধূর অন্ত:সত্বা সন্তানটিও ছিল মেয়ে। তার আগের সন্তানও মেয়ে। এ বিষয়ে থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা নেয়া হবে বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed