বিমানের সিলেট-দুবাই সরাসরি ফ্লাইট বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: চালু হওয়ার দেড় বছরের মাথায় বাংলাদেশ বিমানের সিলেট-দুবাই সরাসরি ফ্লাইট বন্ধ হয়ে গেছে। মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে ২০১৮ সালের ২৬শে মার্চ সিলেট-দুবাই সরাসরি ফ্লাইট চালু করে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরপর গত ২৫ অক্টোবর থেকে এ ফ্লাইটটি বন্ধ হয়ে গেছে বলে নাম প্রকাশ না করার শর্তে বিমানের একটি সূত্র জানিয়েছে।
ওই সূত্র জানায়, বর্তমানে ওসমানী বিমানবন্দরের রানওয়ের সম্প্রসারণ কাজ চলছে। দুবাইয়ে ফ্লাইট ডিপারচারের সময় রানওয়ের কাজ বন্ধ রাখতে হয়। এ কারণে আপাতত ফ্লাইটটি বন্ধ রাখা হয়েছে বলে জানায় ওই সূত্র।
আটাব সিলেট-এর সভাপতি আব্দুল জব্বার জলিল দুবাই-সিলেট সরাসরি ফ্লাইট বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এ অবস্থায় এপ্রিলে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি নিয়ে আমরা সন্দিহান আছি। তিনি এও বলেন, এপ্রিলে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালু না হলে আমরা আন্দোলন গড়ে তুলব।
২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি দুবাই থেকে ১৪০ জন যাত্রী নিয়ে ওসমানীর রানওয়ে স্পর্শ করে ফ্লাই দুবাই’র একটি উড়োজাহাজ। কিছুদিন পর এ ফ্লাইটটি বন্ধ হয়ে যায়। এর আগে ২০১৫ সালের ১ মে ফ্লাই দুবাইয়ের একটি আন্তর্জাতিক ফ্লাইট ওসমানী বিমানবন্দরে অবতরণ করলেও গ্রাউন্ড হ্যান্ডলিং সংক্রান্ত জটিলতার কারণে ওইদিনের পর আর কোন ফ্লাইট অপারেট করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে ওসমানী বিমাবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়। এ ঘোষণার পর এখান থেকে কয়েকটি সরাসরি ফ্লাইটও অপারেট হয়। এরই মধ্যে ওসমানী বিমানবন্দরে রিফুয়েলিং স্টেশন নির্মিত হয়েছে। রিফুয়েলিং স্টেশন নির্মিত হওয়ার পর এখান থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইটের চলাচল শুরু হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed