জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব সাদ এরশাদ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের সংসদীয় আসনে জয়ের পর এবার তার ছেলে রাহগির আল মাহি ওরফে সাদ এরশাদকে দলের যুগ্ম মহাসচিব করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিকাল সেক্রেটারি সুনীল শুভ রায় এই তথ্য জানান।
তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক সাদ এরশাদকে পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নিয়োগ করেছেন। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত, এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে সাদ এরশাদ বিজয়ী হন। গত ৫ অক্টোবর এই উপনির্বাচন হয়।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed