Main Menu

শাবির ভর্তি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হচ্ছে। এবার ভর্তিপরীক্ষায় আগত শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে সিলেট চেম্বার অব কর্মাস, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগীতায় নগরীতে বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। যে বাসগুলো দিয়ে শিক্ষার্থীরা তাদের পরীক্ষা কেন্দ্রে যেতে পারবেন বিনা ভাড়ায়।

শুক্রবার বিকেলে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন করেন শাহজালাল বিশ্ববিদালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ। এসময় তিনি জানান, এই বাসগুলো পরীক্ষার দিন সিলেট বাস টার্মিনাল, রেল স্টেশন, রিকাবীবাজার, জিন্দাবাজর এবং চৌহাট্টা সহ ২০টি স্থানে অবস্থান করবে এবং সকাল ৭টায় বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পরীক্ষার্থীরা বিনা ভাড়ায় এসব বাসে করে নির্ধারিত গন্তবে পৌছতে পারবে।

এসময় তিনি আরো জানান, এবার ১৭শ আসনের বিপরীতে ৭০ হাজার ৫৪৩জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। নগরীর ৪৩টি কেণ্দ্রে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে।

উদ্বোনকালে সিলেট চেম্বারের পরিচালকেরা উপস্থিত ছিলেন। এসময় চেম্বার সভাপতি আবু তাহের মো. শুয়েব বলেন, এবার শাবির ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে সিলেট চেম্বার অব কর্মাস ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগীতায় নগরীতে বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। এই বাসগুলো দিয়ে শিক্ষার্থীরা তাদের পরীক্ষা কেন্দ্রে যেতে পারবেন বিনা ভাড়ায়।

Share





Related News

Comments are Closed