বিমানের মধ্যেই মারা গেলেন প্রবাসী রানা!
ওসমানীনগর প্রতিনিধি : দীর্ঘদিন পর দেশে ফিরছিলেন রানা আহমদ তৌরিফ। তার মনের মধ্যে ছিল খুশির জোয়ার। সেই খুশি হারিয়ে গেছে মৃত্যুর ছায়ায়। ওমান থেকে রানা দেশে ফিরেছেন ঠিকই, কিন্তু লাশ হয়ে! দেশে ফেরার পথে বিমানেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, রানা আহমদ তৌরিফ সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের দক্ষিণ সাদিপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ছিলেন। ছুটি কাটাতে শুক্রবার দেশে ফিরছিলেন রানা।
পথিমধ্যে বিমান কলকাতার আকাশে থাকা অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। পরে শুক্রবার সকাল সাড়ে ১১টায় ওসমানী বিমানবন্দরে স্বজনদের কাছে রানার লাশ হস্তান্তর করা হয়।
তৌরিফের ছোট মেয়ে, ভাতিজাসহ পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন বিমান কর্তৃপক্ষ। পরে অ্যাম্বুলেন্সযোগে লাশটি নিজ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে সাদিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী জিলু বলেন, ‘রানার আচমকা মৃত্যুতে সবাই শোকাহত। তিনি ভালো মানুষ ছিলেন। শুক্রবার এশার পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান তিনি।’
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed