সুরমা নদীতে ধরা পড়লো রুপালী ইলিশ!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সুরমা নদীতে মিলেছে রুপালী ইলিশ। আর ধরা পড়া এ ইলিশ সাগরের নয়; স্থানীয় প্রজাতির বলে জানিয়েছে মৎসবিভাগ।
রোববার (২০ অক্টোবর) বিকেলে নদীর লামাকাজীতে জেলের জালে প্রায় সোয়া ২ কেজি ওজনের একটিসহ ৫-৬টি ইলিশ উঠে আসে।
জেলে হামিদ উদ্দিন বলেন, ‘আমরা দিনে অন্তত দু’তিনবার সুরমার বুকে জাল ফেলি। কখনও এত বড় ইলিশের দেখা মেলে না। আজ প্রথম এতো বড় আকারের ইলিশ পেলাম।’
সিলেট সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মণ বলেন, ‘সিলেটে যে ইলিশ মিলছে, ওটা সাগরের নয়, লোকাল প্রজাতির।’
এর আগে সিলেটের চেঙ্গেরখাল নদে ইলিশ ধরা পড়েছিল। এছাড়া গত বর্ষা মৌসুমে হাকালুকি হাওরে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়েছিল।
এছাড়া সুরমা নদীতেও মাঝে মধ্যে ইলিশ জালে উঠে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed