মিসরে ৩ হাজার বছরের পুরনো কফিন উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক: মিসরের লুক্সোর শহরে মমিসহ ত্রিশটি প্রাচীন কাঠের কফিন পাওয়া গেছে। গত এক শতাব্দীতে সবচেয়ে বেশি কফিন উদ্ধারের ঘটনা এটিই। দেশটির প্রত্নতত্ত্ব বিষয়ক মন্ত্রণালয় শনিবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে এমন তথ্য দিয়েছে।
এতে বলা হয়েছে, লুক্সোরের পশ্চিম তীরে আল-আসাসিফ সমাধিক্ষেত্রে একসঙ্গে পাওয়া গেছে কাঠের রঙিন এসব কফিন। এগুলোর ভেতর আছে নারী, পুরুষ ও শিশুদের মমি।
এখনো অক্ষত অবস্থায় রয়েছে কফিনগুলো। এমন কি এর গায়ে যে অলঙ্করণ করা হয়েছে বা নকশা আঁকা আছে, তা বিন্দুমাত্র নষ্ট হয়নি।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, কফিনগুলো তিন হাজার বছরের পুরোনো বলে জানানো হয়েছে।
মিসরের প্রত্নতত্ত্ব বিষয়ক সুপ্রিম কাউন্সিলের প্রধান মোস্তফা ওয়াজিরি বলেছেন, মমিগুলো নারী, পুরুষ ধর্মগুরু এবং শিশুদের। কফিনের গায়ে উল্লিখিত তারিখ অনুযায়ী, তা ২২তম ফারাওনিক রাজবংশের। এ রাজবংশের সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব ১০ম শতাব্দীতে।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed