চতুল ব্লাড লাইনের যাত্রা শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট উপজেলার চতুলে যাত্রা শুরু করেছে স্বেচ্ছায় রক্তদান ক্লাব ‘চতুল ব্লাড লাইন’। যে কোন মূহুর্তে যে কারও রক্তের প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেই এ ক্লাব করার উদ্যোগ নেন স্থানীয় একদল তরুণ উদ্যোমী।
এর উদ্যোগের অংশ হিসেবে শনিবার (১৯ অক্টোবর) রাতে স্থানীয় ফারিহা মেডিকেল হলে এক সমন্বয় সভার আয়োজন করা হয়। এ সভার মাধ্যমেই ক্লাবের যাত্রা শুরু হয়। প্রাথমিকভাবে ৩০ জন স্বেচ্ছায় রক্তদাতা এ সংগঠনে নাম তালিকাভূক্তি করেছেন বলে জানিয়েছেন সংগঠনের সমন্বয়ক ফাহিম আহমদ।
তিনি জানান, চতুল এলাকায় স্বেচ্ছায় রক্তদাতাদের এক প্লাটফর্মে আনতেই তাদের এমন উদ্যোগ। প্রাথমিকভাবে ৩০ জন রক্তদাতা নাম তালিকাভূক্তি করেছেন। স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে তাদের সংগঠনের পক্ষ থেকে সচেতনতামূলক আয়োজনসহ বিভিন্ন কর্মসূচিও হাতে নেয়া হবে।
এছাড়া কারও রক্ত প্রয়োজন হলে সংগঠনের সাথে যোগাযোগ করলে তারা রক্তের ব্যবস্থা করে দিতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান তিনি।
চতুল ব্লাড লাইনের অস্থায়ী কার্যালয়- ফারিহা মেডিকেল হল, স্টেশন রোড, চতুল বাজার, কানাইঘাট, সিলেট। মোবাইল নম্বর ০১৭১৩ ৮০০৮১০।
Related News
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। একইRead More
ডেঙ্গুতে একদিনে কেড়ে নিল ৮ প্রাণ
বৈশাখী নিউজ ডেস্ক: ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় আরও ৮Read More



Comments are Closed