ছাতকে দুটি ফিলিং স্টেশনকে জরিমানা
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বিএসটিআই’র অভিযানে দু’টি ফিলিং ষ্টেশন থেকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (১৬ অক্টোবর) পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর মালিকানাধীন এ কে ফিলিং ষ্টেশন ও এডভোকেট ছুরত মিয়ার মালিকানাধীন ছাতক ফিলিং ষ্টেশন থেকে ৫০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
ওজন ও পরিমান যন্ত্র মানদন্ড আইনে ওজনে কম দেয়ার অপরাধে এ দু’টি ফিলিং ষ্টেশন থেকে জরিমানা আদায় করেন বিএসটিআই’র ভ্রামমান আদালত। অভিযান পরিচালনা করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবির। বিএসটিআই সিলেটের পরিচালক রেজওয়ানুল হক অভিযানের সাথে ছিলেন।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed