মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ মামলায় রাজমিস্ত্রীর যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী থেকে মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৬ অক্টোবর) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মশিউর রহমান খান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত মাহমুদুর রহমান হায়দার কক্সবাজারের পেকুয়া ৬ নম্বর শীলখালি ওয়ার্ডের প্রয়াত বজল আহমদের ছেলে। তিনি পেশায় নির্মাণশ্রমিক (রাজমিস্ত্রি)।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেসমিন আক্তার জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় অপহরণের দায়ে আসামি মাহমুদুরকে ১৪ বছরের এবং ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি দুই ধারাতেই ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৬ সালের ৪ আগস্ট বাঁশখালীর একটি মাদ্রাসার দশম শ্রেণির ওই ছাত্রী ক্লাস করতে বের হয়ে নিখোঁজ হয়। পরে পুলিশ চট্টগ্রামের কালুরঘাট হামিদচর এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে এবং মাহমুদুরকে গ্রেপ্তার করে। এই যুবক তাদের বাড়ি নির্মাণের কাজ করছিলেন তখন।
এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে অপহরণ, ধর্ষণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মাহমুদুরকে আসামি করে মামলা করেন।
২০১৬ সালের ২৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। বিচার শুরু পরের বছর ২৭ আগস্ট। মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য নেওয়া হয়।
Related News
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডেরRead More



Comments are Closed