টবে ১২ মাস টমেটো চাষ পদ্ধতি
কৃষি ডেস্ক: ছাদে টমেটো চাষের জন্য বেলে-দোআশ মাটি উত্তম। মাটির সংগে তিন ভাগের এক ভাগ গোবর এবং কিছু টিএসপি সার মিশিয়ে ১০-১৫ দিন রেখে মাটি প্রস্তুত করে দিতে হবে। চারা রোপনের জন্য টব, ড্রাম বা উপযুক্ত পাত্র নিতে হবে। চারা একটু বড় হলে প্রতিটি গাছের জন্য ১ চা চামচ পরিমাণ টিএসপি সার দিতে হবে। গাছটিকে একটি শক্ত কাঠির সাথে বেঁধে দিতে হবে।
অন্যান্য পরিচর্যা
টবের মাটি কয়েকদিন পর পর হালকা নিড়ানি দিতে হবে। টমেটোর ফুল ধরা শুরু করলে সরিষার খৈল পচা পানি পাতলা করে গাছে ১০-১২ দিন অন্তর নিয়মিত দিতে হবে।
টমেটোর পোকামাকড় ও রোগ
টমেটো গাছ অনেক সময় ভাইরাস আক্রান্ত হয়ে পাতা কোকড়িয়ে যায়। এক সময় সমস্ত বাগান ছড়িয়ে পড়ে। তাই কোনও গাছ ভাইরাসে আক্রান্ত হতে দেখলে সাথে সাথে তা ধ্বংস করে ফেলতে হবে।
চারা রোপণ পদ্ধতি
টবে টমেটো চাষে আপনি দুটি পদ্ধতি অনুসরণ করতে পারেন।
প্রথমত, আপনি নার্সারি থেকে টমেটোর ভালো জাত এর চারা নিয়ে এসে আপনার বড় টবটিতে লাগিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে মাটিকে আগেই নিড়ানি দিয়ে খুঁচিয়ে আগে থেকেই বেশ ঝুরঝুরে করে নিতে হবে। এরপর যে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় আপনার চারাটি কিনে আনবেন সেটাকে সাবধানে মাটি থেকে ছাড়িয়ে নিতে
দ্বিতীয়ত, টমেটোর বীজ থেকে গাছ গজানো। বাড়ির বাগানে বেশি করে টমেটো গাছ লাগাতে চাইলে এটা করতে পারেন।
Related News
পরিত্যক্ত জমিতে লাউ চাষে সাফল্য, বিষমুক্ত সবজিতে হাসি ফুটেছে কৃষক ফারুকের মুখে
আনোয়ার হোসেন রনি, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাড়ির সামনে দীর্ঘদিনের পরিত্যক্ত জমিতে উচ্চফলনশীল লাউRead More
নড়াইলের পাট চাষিরা দাম নিয়ে দুঃচিন্তায়
নড়াইল সংবাদদাতা: নড়াইলের গ্রামীণ জনপদে পাট কাটা,পচানো এবং ধোঁয়ায় ব্যস্ত সময় পার করছেন পাট চাষিরা।অনেকেRead More



Comments are Closed