সঙ্গীত শিল্পী পঙ্কজের আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: বান্দরবানের সংগীত শিল্পী পঙ্কজ দেবনাথ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে বালাঘাটায় নিজ বাসার ছাদে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পঙ্কজ দেবনাথ (৩২) বান্দরবান সদরের বালাঘাটার মৃত হরিপদ নাথের ছেলে এবং এসএ টিভির আইডল।
বন্ধু ও স্বজনরা জানায়, রাতে বাসার ছাদের রেলিংয়ের সাথে গলায় দড়ি বেঁধে বন্ধুদের জানায় পঙ্কজ। পরে বন্ধুরা দ্রুত তার বাসার ছাদে গিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। সেখান থেকে পঙ্কজকে দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে প্রেমঘটিত কারণে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা স্বীকার করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, পঙ্কজের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। মৃতদেহটি বর্তমানে সদর হাসপাতালে রয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed