কুমার নদে মিললো হাত-পা বাঁধা লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র এক ব্যক্তিকে হাত-পা বেঁধে নদীতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম শাহ আলম শেখ (৫০)।
মঙ্গলবার উপজেলার গোহালা ইউনিয়নের উত্তর গঙ্গারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম ওই গ্রামের মৃত আবদুল খালেক শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে সিন্দিয়াঘাট বাজারে সাবেক চেয়ারম্যান লিটন বয়াতির অনুসারী ও বর্তমান চেয়ারম্যান সফিকুল আলম মোল্লার অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের নিকটস্থ মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে আহত চাচাতো বোন মিনাকে দেখে বাড়ির পথে ফিরছিলেন শাহ আলম। এর পর তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ৯টার দিকে হাত-পা বাঁধা অবস্থায় কুমার নদ থেকে তাকে উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে শাহ আলমকে রাজৈর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর সিন্দিয়াঘট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল বাসার জানিয়েছেন, হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed