সৌদি থেকে আরো ১৩০ কর্মী দেশে ফিরেছেন
প্রবাস ডেস্ক: সৌদি আরব থেকে আরো ১৩০ জন কর্মী দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্স একটি বিমানে দেশে ফেরেন তারা।
নাটোরের রবিউল করিম, বাগেরহাটের মেহেদি হাসানসহ সৌদি আরব থেকে ফেরত আসা কর্মীদের অভিযোগ, দেশটিতে বেশ কিছুদিন ধরে ধরপাকড়ের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। সেই অভিযানে বাদ যাচ্ছে না বৈধ আকামা থাকা কর্মীরাও।
ফেরত অনেক কর্মীর অভিযোগ, তারা কর্মস্থল থেকে রুমে ফেরার পথে তাদের পুলিশ গ্রেপ্তার করেন। সে সময় নিয়োগকর্তাকে ফোন করা হলেও তারা দায়িত্ব নিচ্ছেন না। বরং আকামা থাকা সত্ত্বেও কর্মীদেরকে ডির্পোটেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। আবার দীর্ঘদিন অবৈধভাবে থাকার কারণেও অনেককে আটক করে ফেরত পাঠানো হচ্ছে।
এর আগে চলতি বছর সৌদি আরব থেকে এভাবে অন্তত ১১ থেকে ১২ হাজার কর্মী দেশে ফিরেছেন।
এদিকে চলতি বছরের নয় মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২৫ হাজার বাংলাদেশি কর্মী ফেরত এসেছেন। এর মধ্যে অর্ধেকই এসেছেন সৌদি আরব থেকে।
সংশ্লিষ্টরা বলছেন, গন্তব্য দেশগুলোতে আইনি কঠোরতা এবং শ্রমিকদের অনিবন্ধিত হয়ে পড়ার কারণেই তাদের ধরে দেশে ফেরত পাঠানো হচ্ছে। এ নয় মাসে প্রায় এক হাজার নারীকর্মীও দেশে ফেরত এসেছেন।
Related News
ওল্ডহামে নেবজার-এর অভিষেক ও ১০ বছর পূর্তি উদযাপন
ম্যানচেস্টার প্রতিনিধি: যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (NEBTJA)-এর অভিষেক ও প্রতিষ্ঠার ১০ বছরRead More
সাগরপথে গ্রিসে যাওয়ার সময় হবিগঞ্জের ৬ যুবক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দালালের মাধ্যমে লিবিয়া থেকে সাগরপথে ইউরোপের দেশ গ্রিসেRead More



Comments are Closed