চা শ্রমিকদের কেনাকাটা ফুটপাতের দোকানেই ভরসা
মোঃ আহাদ মিয়া, কমলগঞ্জ থেকে: সারাদেশে বইছে শারদীয় দুর্গাপূজার আমেজ। উচ্চবিত্ত থেকে নিম্নবিত্তের সকলেই ব্যস্ত পূজোর কেনাকাটা করতে। উচ্চ আয়ের মানুষেরা বড় বড় শপিং মল ও ডিপার্টমেন্টার থেকে কেনাকাটা করলেও নিম্নআয়ের চা শ্রমিকের ভরসা ফুটপাতের দোকান।
একজন চা শ্রমিক প্রতিদিন একশত দুই টাকা মজুরিতে সপ্তাহের ৭ দিন কাজ করে ৭১৪ টাকা আয় করেন। বছরে একবার বড় পুজো উৎসব শারদীয় দুর্গাপূজা তাই মাসখানেক আগে থেকেই পুজোর কেনাকাটার জন্য টাকা সঞ্চয় করে রাখেন, পরিবারের ছোট ছোট ছেলে মেয়ে বাবা মা সকলের জন্য পুজোর নতুন জামা কাপড় ক্রয় করার জন্য।
সরেজমিন মৌলভীবাজারের শ্রীমঙ্গল, কমলগঞ্জ উপজেলার ফুটপাতের বাজার ও চা বাগানের ছোট ছোট অস্হায়ী হকার বাজার গুলো ঘুরে দেখা যায় নিম্নআয়ের চা শ্রমিকরাই এই বাজার গুলো থেকে পুজোর জামা কাপড় ক্রয় করছেন।
চা শ্রমিক সিকান্ত বাউরি ও স্বপন সাওতালের সাথে আলাপকালে তারা বলেন আমরা অল্প টাকা নিয়ে বাজারে এসেছি, বড় মার্কেট থেকে এই টাকা দিয়ে একজনের জামা কাপড় ক্রয় করতে পারবো না। এখান থেকে (ফুটপাত) থেকে ক্রয় করলে পরিবারের সবার জন্য জামা কাপড় ক্রয় করতে পারব এবং কিছু টাকা বাঁঁচাতে পারব। পুজোতে আত্মীয়-স্বজন আমাদের বাড়িতে বেড়াতে আসবেন তাদেরকে পুজো উপলক্ষে ভালো খাবার দিয়ে আপ্যায়ন করতে হবে। সাদা মনের কালো মানুষগুলোর অর্থ কম থাকলেও মনটা তাদের অনেক বড়।
উচ্চবিত্তরা বড় বড় শপিং মল থেকে জামা কাপড় ক্রয় করলেও পরিবার-পরিজন নিয়ে পুজো করার ভাগ্য সবার জোটে না। নিম্নেআয়ের চা-শ্রমিকরা ফুটপাত থেকে জামা কাপড় ক্রয় করে মা বাবা ভাই বোন পরিবার পরিজন নিয়ে পুজোর উৎসব একসাথে পালন করতে পারেন।
চা বাগান মালিক কর্তৃপক্ষের পাশাপাশি সরকারি বেসরকারি কোন প্রতিষ্ঠান যদি তাদেরকে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়, হয়তো পরিবার পরিজনদের নিয়ে উৎসব অনুষ্ঠানটি একটু ভালোভাবে উপভোগ করতে পারবেন।
Related News
কুলাউড়ায় হাঁসের সাথে এ কেমন শত্রুতা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় জমিতে ছড়িয়ে রাখা ধান খেয়ে শাহাবুদ্দিন (৩৫) নামে এক খামারির ডিমপাড়াRead More
কমলগঞ্জে গ্যাস সিলিন্ডার বিক্রির অনিয়মের দায়ে ২০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডারের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা,Read More



Comments are Closed