বড়লেখায় অতিরিক্ত দামে পিঁয়াজ বিক্রিতে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মূল্য তালিকা না রাখা ও অতিরিক্ত মূল্যে পিঁয়াজ বিক্রির দায়ে এই জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত পৌর এলাকায় এই অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন উক্ত অভিযানের নেতৃত্ব দেন।
অভিযানে বড়লেখা পৌর শহরের ডাকবাংলা রোড এলাকার মেসার্স সামছু ভেরাইটিজ ষ্টোরকে ৫ হাজার টাকা, রেলওয়ে মার্কেট এলাকার ভাই ভাই ট্রেডার্সকে ৭ হাজার টাকা, মেসার্স আল্লার দান ষ্টোরকে ৭ হাজার টাকা, বড়লেখা পৌরসভা মার্কেটের মদিনা ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকাসহ মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Related News
২৪ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা, চলছে উৎসবের প্রস্তুতি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে আগামী ২৪ নভেম্বর মণিপুরি সমাপ্রদায়ের প্রধান ধর্মীয় ও প্রাণের উৎসবRead More
কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বৈরী আবহাওয়া আর গুঁড়িগুঁড়ি বৃষ্টিও দমাতে পারেনি দৌড়বিদদের উৎসাহ। প্রকৃতিরRead More



Comments are Closed