Main Menu

ফেঞ্চুগঞ্জে ৫ ছাত্রদল নেতা গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়কসহ ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

আহ্বায়ক এম জে আহমেদ জাবেদ ছাড়া গ্রেফতার অন্যরা হচ্ছে যুগ্ম আহবায়ক দিনার আহমদ শাহ, রাহিবুল হাসান চৌধুরী সুজন, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কমল হাসান বাবর ও উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মেহদী ইসলাম চৌধুরী শাহী।

গত মঙ্গলবার রাতে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ তাদেরকে গ্রেফতারের পর বুধবার কোর্টে চালান দেয় বলে স্থানীয় সাংবাদিকরা জানান।

এদিকে, তাদেরকে গ্রেফতারের নিন্দা জানিয়েছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল। এক বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি করেন।

Share





Related News

Comments are Closed