Main Menu

শাবি শিক্ষার্থীর আত্মহত্যা

শাবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছেন। নিহত শিক্ষার্থী বকুল দাশ বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সে শাহপরাণ হলের “বি” ব্লকের ১২০ নম্বর রুমের আবাসিক ছাত্র।

বকুল দাশের বাড়ী হবিগঞ্জের লাখাই উপজেলার সোনাগাঁও গ্রামে। তার পিতা রামু কুমার দাশ এবং মাতা হেলেনা দাশ।

শাবি প্রক্টর জহীর উদ্দিন আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সে অসুস্থ্ হয়ে পড়ে। হল কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের এ্যাম্বুলেন্সে করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই মৃত্যুবরণ করে সে। আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে মানসিক বিষণ্ণতায় ছিল।

খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ বকুলের রুম পরিদর্শন করেছে।

তার বিছানার নিচ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেখানে বকুলের নাম, সাক্ষর কিছু না থাকলেও তার খাতায় হাতের লেখার সাথে সুইসাইড নোটের লেখার মিল রয়েছে।

সুইসাইড নোটে লেখা, ” আমার মৃত্যুর জন্য কোন রুমমেট, বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা দায়ী নয়। দুঃখ, কান্না, অবহেলা আমার মস্তিষ্ক আর নিতে পারছিল না। তাই আমি স্বেচ্ছায় মারা গেছি।”

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওকিল উদ্দিন বলেন, “আমরা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ডাক্তারি রিপোর্ট পেলে বুঝা যাবে আত্মহত্যা কিনা। তার পরিবারের সাথে কথা বলে আইনঅনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Share





Related News

Comments are Closed