Main Menu

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০তম জন্মদিন পালিত

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০তম জন্মজয়ন্তীতে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর আয়োজন করে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানের।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর নগরীর আম্বরখানা পয়েন্টে জসিম বুক হাউসে মুক্তাক্ষরের পরিচালক বিমল করের সভাপতিত্বে ও কামাল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিটিভি’র সিলেট প্রতিনিধি ও দৈনিক উত্তরপুর্ব’র প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম।

Manual3 Ad Code

তিনি বলেন, বাংলা বর্ণ পরিচয় ও নারী শিক্ষার জন্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মনে রাখতে হবে যুগ যুগ। ব্রিটিশ বিরোধী সাহসী পুরুষ ও মাতৃভক্তি বিদ্যাসাগরের তুলনা হয় না।

Manual5 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক নন্দ কিশোর রায়, শিক্ষক ইয়াকুব শাহরিয়ার ও শিক্ষক শাহ সারোয়ার আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জসিম উদ্দিন, হিমেল মাহমুদ, পিংকি কর, প্রতিভা কর, আব্দুল কাদির জীবন, ফতহুল করিম প্রমুখ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code