রাস্তা নির্মাণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজার হতে পাঠান পাড়া যাদুকাটা নদীর খেয়াঘাট পর্যন্ত রাস্তা নির্মাণে ঠিকাদার ও তাহিরপুর উপজেলা প্রকৌশলী সাইদুল্লাহ মিয়ার দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে।
২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে এলাকাবাসীর আয়োজনে বাদাঘাট-পাঠান পাড়া রাস্তার দিঘিরপাড় নামক স্থানে প্রায় সহস্রধিক এলাকাবাসীর অংশগ্রহণে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান আফতাব উদ্দিন, দিঘিরপাড় গ্রামের মাষ্টার মিয়া, আমিন মিয়া, গাঘড়া গ্রামের আফজাল হোসেন, কুনাট গ্রামের জিন্নাহ মিয়া, নেকবর হোসেন, মুক্তার হোসেন, ছড়া গ্রামের আলী ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট (উত্তর) ইউনিয়নে এলজিইডি নির্মিত গুরুত্বপূর্ণ একটি আরসিসি রাস্তার ঢালাইকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে উপজেলা প্রকৌশলী সাইদুল্লাহ মিয়ার যোগ সাজশে ঠিকাদার নিম্নমানের নির্মাণ সামগ্রী সরবরাহ করেছেন। ৫/১০ সিঙ্গেল ডাইসের সাথে কাঁদামাটি মিশিয়ে রাস্তার আরসিসি ঢালাইয়ের কাজ করার কারণে কাজের শুরুতেই রাস্তার বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এব্যাপারেও এলজিইডির তাহিরপুর উপজেল প্রকৌশলীর কাছে বারবার অভিযোগ জানানো হলেও তিনি আমাদের অনুরোধ ও অভিযোগ এড়িয়ে যাচ্ছেন। তাই প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর আকুল আবেদন সুষ্ঠুভাবে তদন্তপূর্বক রাস্তার কাজের দুর্নীতির সাথে জড়িতদের বিরুুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হউক।
Related News
সুনামগঞ্জে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসির ফের গ্রেপ্তার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হ্যান্ডকাফ পরানো অবস্থায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে গিয়ে যেনRead More
সুনামগঞ্জে স্কুলে মোবাইল নিষিদ্ধ, অমান্য করলে বহিষ্কার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে স্কুল চলাকালীনRead More



Comments are Closed