নদী রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা, সুরমা রিভার ওয়াটার কিপার, সারী বাঁচাও আন্দোলন ও ভূমিসন্তান বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন- দেশের নদ-নদী আজ দখলে দুষণে বিপর্যস্ত। তাই নদী দখলমুক্ত করতে হাইকোর্টের আদেশ রাষ্ট্রকে বাস্তবায়ন করে নদীরক্ষায় সবাইকে আরও সচেতন হতে হবে।
নিজেদের প্রয়োজনে নদীকে মায়ের মতো ভালোবাসার আহ্বান জানিয়ে বক্তারা বলেন- নদী বিলুপ্ত হলে এক সময় আমাদের সভ্যতাও ধ্বংস হয়ে যাবে। নদীর প্রতি অবহেলা করায় বিশ্বের অনেক সভ্যতা বিলুপ্ত হয়ে গেছে। সিলেটের সুরমা-কুশিয়ারাসহ দেশের সব নদীর জীবন সত্তা ফিরিয়ে দিতে হবে।
‘নদী একটি জীবন্ত সত্তা -এর আইনি অধিকার নিশ্চিত করুন’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সুরমার তীরবর্তী চাঁদনীঘাটে বিশ্ব নদী দিবস উদযাপিত হয়।
নদীপ্রেমীদের এ সমাবেশে বক্তারা আরও বলেন, সিলেট বিভাগের সকল নদ-নদী দখলমুক্ত করতে হবে। সকল নদীর তীরবর্তী স্থানে উভয় পাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। কারণ, নদী ধ্বংস করে কোনো উন্নয়ন কাজ নয়। বিদ্যুৎ ছাড়া মানুষ বাঁচে, কিন্তু নদী বা পরিবেশ ছাড়া মানুষ বাঁচতে পারে না। এসময় নদী রক্ষায় সরকারসহ সকলের সহযোগিতা প্রয়োজন বলেও মনে করেন তারা।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেটের সহসভাপতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সারী বাঁচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদীর পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার আজীবন সদস্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল।
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেটের সহসভাপতি ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, সুশাসনের জন্য নাগরিক সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য শিক্ষানুরাগী নজরুল ইসলাম, ভাষা সৈনিক মতিন উদ্দিন জাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়কারী আশরাফুল কবির, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, সুরমা রিভার ওয়াটারকিপারের প্রতিনিধি, বাপা সিলেটের যুগ্ম সম্পাদক সাংবাদিক ছামির মাহমুদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মামুন হাসান, ব্রতচারী সমিতির সাধারণ সম্পাদক বিমান তালুকদার, সিলেট সিটি সামাজিক সংস্থার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মবরুর আহমদ সাজু, বাঁচাও হাওর বিশ্বনাথের আহ্বায়ক সাজিদুর রহমান সুহেল, কবি মেঘদাদ মেঘ, পরিবেশ কর্মী সুপ্রজিত তালুকদার, জাহাঙ্গীর আহমদ ও মাহবুব রাসেল প্রমুখ।
Related News
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More



Comments are Closed