জাবি ভিসিকে ‘কালো পতাকা’ প্রদর্শন
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে ‘দুর্নীতিবাজ’ উল্লেখ করে কালো পতাকা প্রদর্শন করেছে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।
রোববার বেলা একটায় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেনীর ভর্তি পরীক্ষা চলাকালীন শহীদমিনার পদদেশে তারা এ কর্মসূচী পালন করেন।
কালো পতাকা প্রদর্শন কর্মসূচীতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, ‘উপাচার্য, তার স্বামী ও ছেলের দুর্নীতির বিচার হতে হবে। আগামী ১ অক্টোবরের মধ্যে উপাচার্যকে স্বেচ্ছায় পদত্যাগের আহবান জানাচ্ছি।’ এসময় হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, উপাচার্য পদত্যাগ না করলে ভর্তি পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। কর্মসূচী থেকে ভর্তি পরীক্ষা চলাকালীন প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও ভবনের সামনে কালো পতাকা প্রদর্শন কর্মসূচী পালন করা হবে বলেও ঘোষণা দেয়া হয়।
কর্মসূচীতে অধ্যাপক রায়হান রাইন, অধ্যাপক তারেক রেজা, অধ্যাপক জামাল উদ্দিন রুনু, অধ্যাপক খবির উদ্দিন, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূইয়া, অধ্যাপক শামীমা সুলতানা, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার আহবায়ক মো. শাকিল উজ্জামান, যুগ্ম আহবায়ক জয়নুল আবেদিন শিশির প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এর আগে গত ১৮ সেপ্টেম্বর উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে পদত্যাগ দাবি করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করে আন্দোলনকারীরা। ওই দিন আগামী ১ অক্টোবরের আগে উপাচার্যকে স্বেচ্ছায় পদত্যাগের আল্টিমেটাম দেয় তারা।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed