ফেঞ্চুগঞ্জে যুবদল-ছাত্রদলের ৪ নেতাকর্মী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশকে সামনে রেখে ফেঞ্চুগঞ্জে ছাত্রদল ও যুবদলের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (২২ সেপ্টেম্বর) রাতে নাশকতার অভিযোগে উপজেলার বিভিন্ন স্থান থেকে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে।
আটক নেতাকর্মীরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান রাফি, যুবদল নেতা চঞ্চল হোসেন, যুবদল নেতা বাহাউদ্দিন, যুবদল নেতা শামিম আহমেদ।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান- গ্রেপ্তারকৃতরা বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed