Main Menu

সিলেটে নিরাপত্তা চেয়ে ৫৬ সাংবাদিকের জিডি

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাদা পোষাকে এক সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন সিলেটের ৫৬ সাংবাদিক।

রোববার বেলা দেড়টার দিকে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট’র ব্যানারে এসএমপির কোতোয়ালি মডেল থানায় হাজির হয়ে এ জিডি করেন তারা।

ডায়রিকারী সকলেই বিভিন্ন টেলিভেশন চ্যানেলের সিলেট অফিসে কর্মরত সাংবাদিক ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসেমাসিয়েশন (ইমজা), সিলেট-এর সদস্য।

Manual7 Ad Code

ডায়রিতে সাংবাদিকরা অভিযোগ করেন, গত ১৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট ও ইমজা’র সাবেক সভাপতি মঈনুল হক বুলবুলকে সাদা পোশাকে অস্ত্রধারী একদল লোক তুলে নিয়ে যায়। ঘটনার পর থেকে বুলবুলের পরিবার ও সাংবাদিক নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখায় যোগাযোগ করেও কোনও তথ্য পাননি। তুলে নিয়ে যাওয়ার প্রায় দুই ঘন্টা পর বুলবুলকে গ্রেপ্তারের কথা জানায় সিলেটের কানাইঘাট থানা পুলিশ।

Manual1 Ad Code

তারা আরও বলেন, সাদা পোষাকে গ্রেপ্তারে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও বুলবুলকে আটকের ক্ষেত্রে তা মানা হয়নি। এমনকি বুলবুলকে তুলে নিয়ে যাওয়ার সময় উপস্থিত কয়েকজন আটককারীদের পরিচয় জানতে চাইলেও পরিচয় দেননি তারা।

সিনিয়র সাংবাদিক বুলবুলকে এভাবে পরিচয় গোপন করে তুলে নিয়ে সিলেট জেলা পুলিশ ক্ষমতার অপব্যবহার করেছে দাবি করে সাধারণ ডায়রিতে উল্লেখ করা হয়, পরিচয় গোপন করে এভাবে আটক ও এরপর দুই ঘন্টা পুলিশের লুকোচুরি খেলা আমাদের উদ্বিগ্ন করেছে। তাই, আমরা আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

Manual7 Ad Code

সাধারণ ডায়রি করার বিষয়ে ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী বলেন, অভিযোগ থাকলে যে কাউকে গ্রেপ্তারের অধিকার পুলিশের রয়েছে কিন্ত যে কায়দায় একজন সিনিয়র সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে তাতে আমরা শঙ্কিত। এই শঙ্কা থেকেই আজ আমরা ৫৬ জন নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়রি করেছি।

Manual5 Ad Code

তিনি বলেন, প্রথমে পুলিশ জিডি নিতে অস্বীকৃতি জানালেও পরে তা গ্রহণ করে।

এসময় উপন্থিত ছিলেন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট’র সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সাধারন সম্পাদক মঞ্জুর আহমদ, সাবেক সভাপতি আল-আজাদ, মঈনুল হক বুলবুল, মাহবুবুর রহমান রিপন, আশরাফুল কবির, সাবেক সাধারন সম্পাদক মঈন উদ্দিন মনজু, শাহাব উদ্দিন শিহাব, আব্দুল আলিম শাহ, আনিস রহমান, লিটন চৌধুরী, সজল ছত্রী,দেবাশীষ দেবু, ইমজার কোষাধ্যক্ষ মারুফ আহমদ, সহ সাধারণ সম্পাদক শ্যামানন্দ দাস শ্যামল, বিটিভির সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিম, সময় টেলিভিশনের চিত্রগাহক দিগেন সিংহ, নওশাদ আহমদ চৌধুরী, চ্যানেল ২৪ এর ব্যুরো প্রধান গোলজার আহমদ, ক্যামেরা পার্সন দিপক বৈদ্য দিপু, চ্যানেল আই ইউরোপের সিলেট প্রতিনিধি ফয়সল আহমদ মুন্না, আরটিভির সিলেট প্রতিনিধি হোসাইন আহমদ সুজাত, বাংলাটিভির সিলেট প্রতিনিধি কাইয়ুম উল্লাস, ক্যামেরাপার্সন এস আলম আলমগীর, এটিএন বাংলা ইউকের সিলেট প্রতিনিধি শফিকুল ইসলাম শফি, ক্যামেরা পার্সন রুবেল আহমদ, ইকরা টিভির সিলেট প্রতিনিধি আহমদ সেলিম, এশিয়ান টিভির আবু তাহের চৌধুরী, মোহনা টিভির সিলেট ব্যুরো প্রধান এ এ চৌধুরী শিপার, চ্যানেল এস’র ক্যামেরাপার্সন রুহিন আহমদ, বেলায়েত হোসেন, মাহমুদুর রহমান মিলন, ডিবিসি টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান প্রত্যুষ তালুকদার, ক্যামেরাপার্সন হাসান শিকদার সেলিম, চ্যানেল নাইন’র ক্যামেরা পার্সন শামিম হোসাইন, যমুনা টেলিভিশনের স্টার রিপোর্টার মাইদুল রাসেল, ক্যামেরাপার্সন নিরানন্দ পাল, সোহাগ আহমদ, এটিএন নিউজের ক্যামেরাপার্সন অনিল পাল, আনন্দ টিভির সিলেট প্রতিনিধি এম আর তালুকদার টুনু, নিউজ টোয়েন্টিফোরের ভিডিওগ্রাফার শফি আহমদ, চ্যানেল আইয়ের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী, ক্যামেরা পার্সন সুবর্ণা হামিদ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ করসপনডেন্ট মাধব কর্মকার, ভিডিওগ্রাফার গোপাল চন্দ্র বর্ধন, ফটো সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসির, মাছরাঙ্গা টেলিভিশনের ক্যামেরা পার্সন শুভ্র দাস রাজন, বাংলাদেশ বেতারের স্পোর্টস করসপনডেন্ট শফিকুর রহমান চৌধুরী, ইমজার সদস্য গাজী জাফর সাদেক ও মুজিবুর রহমান ডালিম।

এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া বলেন, সাংবাদিকদের সাধারন ডায়রি গ্রহণ করা হয়েছে। পরে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতাল থেকে সাংবাদিক মইনুল হক বুলবুলকে ধরে নিয়ে যায় সাদা পোষাকধারী একদল পুলিশ। কানাইঘাট থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। পরদিন শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code