নেত্রকোণায় পৌর কর্মচারীদের মানববন্ধন
মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধি: নেত্রকোণার মোহনগঞ্জ পৌরসভার কর্মচারী প্রদীপ চন্দ্র কর্মকারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানবন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বিক্ষুব্ধ পৌর কর্মকর্তা কর্মচারীরা।
বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে ক্ষুব্ধ পৌর কর্মকর্তা কর্মচারীরা রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন চলাকালে সরকারী কাজে বাঁধা প্রদান এবং পৌর কর্মচারী প্রদীপ চন্দ্র কর্মকারের উপর ন্যাক্কার জনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি কাজী নূরনবী, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আতাউর রহমান, ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি মোঃ কামরুল হক, মোহনগঞ্জ পৌর ইউনিটের সভাপতি এরশাদুর রহমান ও মোনগঞ্জ পৌর সভার সচিব শৈবাল চন্দ্র সাহাসহ আরো অনেকে। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, গত বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে মোহনগঞ্জ পৌরসভায় লাইসেন্স বিহীন অবৈধ অটোরিক্সা আটক করার সময় কতিপয় চিহ্নিত দৃস্কৃতিকারী প্রদীপ চন্দ্র কর্মকারের উপর সন্ত্রাসী হামলা চালায়।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed