Main Menu

সিলেট মহানগর বিএনপির প্রচারপত্র বিলি

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন বলেছেন, গণতন্ত্রের মা দেশনেত্রী মুক্তির দাবীতে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার রেজিষ্টারী মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশকে সফল করতে হবে। ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার স্বার্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে দেশপ্রেমিক জনতাকে এগিয়ে আসতে হবে। রেজিষ্টারী মাঠের সমাবেশ সফলের মাধ্যমে সরকারকে বুঝিয়ে দিবে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবীতে সিলেটবাসী ঐক্যবদ্ধ।
তিনি রবিবার নগরীর পাঠানটুলা এলাকায় ২৪ সেপ্টেম্বরের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে রোববার নগরীতে প্রচারপত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

নগরীর বিভিন্ন পয়েন্ট, দোকান ও জনসাধারণের মাঝে প্রচারপত্র বিতরণ করেন নেতৃবৃন্দ। এসময় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রচারপত্র বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও সৈয়দ মঈনুদ্দিন সোহেল, তথ্য গবেষনা সম্পাদক সুহাদ রব চৌধুরী, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন, মহানগর বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার তুতু, পরিবার কল্যান সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, শিল্প বিষয়ক সম্পাদক সৈয়দ আব্দুল হাদি মাসুম, কর্মসংস্থান সম্পাদক নুরুল আলম, বিএনপি নেতা এম. মখলিছ খান, আব্দুস সবুর, আলী হোসেন মুক্তার, আজমল হোসেন, আবু শহীদ সমির, ফজলুল হক, আব্দুস সোবহান, আমজাদ হোসেন ও সাবেক ছাত্রদল নেতা ওসমান গণি প্রমূখ।

Share





Related News

Comments are Closed