Main Menu

বড়শালা থেকে ৬ জুয়াড়ী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের এয়ারপোর্ট থানার বড়শালা নতুন বাজারের একটি চায়ের দোকান থেকে জুয়া খেলার সামগ্রীসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব-৯।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো- গোলাপগঞ্জের বসন্তপুর গ্রামের ইসাব্ব আলীর ছেলে জানু মিয়া (৫৪), হবিগঞ্জের লাখাই উপজেলাধীন আয়নার টুক গ্রামের (বর্তমানে বড়শলা নতুন বাজার) মৃত আসাদ আলীর ছেলে নজরুল ইসলাম (২৩), এয়ারপোর্ট থানাধীন মংলি পাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. জাফর ইসলাম (৩২), একই গ্রামের মৃত ফারুক আহম্মেদের ছেলে মো. জমির আহম্মেদ (২৮), মৃত লেবু মিয়ার ছেলে মো. আসাদ আহম্মেদ (২৪) ও ফারুক আহম্মেদের ছেলে মো. নাজিম উদ্দিন (২৫)।

আটককৃতদেরকে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

Share





Related News

Comments are Closed