পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২৬
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমে পাহাড়ি রাস্তায় ভয়াবহ বাস দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৫ জন। দেশটির পুলিশ এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার বাবুসর পাসে এই দুর্ঘটনা ঘটে।
দেশটির পুলিশের বরাত দিয়ে জিও টিভির খবরে বলা হয়েছে, যাত্রীবাহী বাসটি স্কারডু থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। পথিমধ্যে মোড় পরিবর্তন করার সময় পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে যায়।
পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়েছে, দুর্ঘটনায় নিহত ২৬ জনের মধ্যে নারী ও শিশু রয়েছে। এছাড়া এতে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed