Main Menu

সৌদিতে মাথা কেটে ১৩৪ জনকে মৃত্যুদণ্ড

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে চলতি বছর শূলে চড়িয়ে ও মাথা কেটে অন্তত ১৩৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যাদের বেশিরভাগই সৌদি নাগরিক এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতিদ্বন্দ্বী। এরমধ্যে ৩৭ জন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রয়েছে।

মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে পাকিস্তান ও ইয়েমেনের নাগরিকও রয়েছেন। মূলত ভিন্নমতাবলম্বীদের দমন করতেই তাদের হত্যা করেছেন যুবরাজ।

মধ্যযুগীয় বর্বর পন্থায় এসব মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের মধ্যে ৬ জন শিশুও রয়েছে।

Manual8 Ad Code

চলতি সপ্তাহে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৪২তম অধিবেশনে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ‘ডেথ পেনাল্টি প্রজেক্ট’র উপস্থাপিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

Manual7 Ad Code

প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডের সংখ্যা ও হার কমিয়ে আনতে যুবরাজ মোহাম্মদের প্রতিশ্রুতি সত্ত্বেও মৃত্যুদণ্ড আশঙ্কাজনক হারে বাড়ছে ধর্মীয় রক্ষণশীল এই দেশটিতে।

মূলত, ক্ষমতা ধরে রাখতেই বিরোধীদের অবাধে মৃত্যুদণ্ড কার্যকর করছেন যুবরাজ।

Manual5 Ad Code

বর্তমানে দেশটির বিভিন্ন আদালতে ৩ শিশুসহ ২৪ জন মৃত্যুদণ্ড কার্যকরের তালিকায় আছেন। শিগগিরই যাদেন শূলে চড়িয়ে কিংবা মাথা কেটে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

Manual1 Ad Code

এদিকে এমন অবাধ মৃত্যুদণ্ড ‍বন্ধ করতে ও অভিযুক্তদের ন্যায়বিচার নিশ্চিত করতে ব্রিটিশ পার্লামেন্টে আবেদন জানিয়েছেন আন্তর্জাতিক আদালতের আইনজীবী ব্যারনেস হেলেনা কেনেডি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code