Main Menu

প্রতিবন্ধী নারীকে ‘ধর্ষণ’, ইউপি মেম্বার গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার জালালপুর এলাকায় প্রতিবন্ধী নারী ২ সন্তানের জননীকে (২৭) ধর্ষণের অভিযোগে জালালপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিবাগত শেষ রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন।

তিনি বলেন, স্থানীয় ইউপি সদস্য (মহিলা) অভিযোগ করেন ৩ নং ওয়ার্ডের পুরুষ ইউপি সদস্য আনোয়ার আলী (৫০) শুক্রবার বিকাল ৫ টার দিকে তাঁর বাড়িতে যান। এসময় তিনি বাড়িতে ছিলেন না। তাকে ঘরে না পেয়ে তাঁর প্রতিবন্ধী মেয়ে ২ সন্তানের জননীকে ধর্ষণ করেন আনোয়ার আলী। পরে তিনি রাতে সিলেট ওসমানী হাসপাতালে তার মেয়েকে নিয়ে আসেন এবং ঘটনাটি আমাদের জানান। তার অভিযোগের ভিত্তিতে রাতেই আমরা আনোয়ার আলী মেম্বারকে আটক করেছি।

এ ঘটনায় মহিলা মেম্বার বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন।

Share





Related News

Comments are Closed