Main Menu

ভোলাগঞ্জে বেড়াতে গিয়ে আরেক যুবকের মৃত্যু

Manual8 Ad Code

কোম্পানীগঞ্জ সংবাদদাতা : সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর জিরো পয়েন্টে বেড়াতে গিয়ে আরেক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম ইমনুর রহমান (২৫)।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জিরো পয়েন্টে সাতার কাঁটতে গিয়ে তিনি নিখোঁজ হন। তিন ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ইমনুর বরিশালের সালিকুর রহমানের পুত্র। তারা পরিবার নিয়ে ঢাকার কচুক্ষেতে (মিরপুর-১৪) বাস করছেন।

Manual5 Ad Code

জানা গেছে, শনিবার সকালে ঢাকা থেকে ইমনুর ও তার পাঁচ বন্ধু মিলে ভোলাগঞ্জ সাদাপাথর খ্যাত জিরোপয়েন্টে বেড়াতে যান। বিকেল ৩টার দিকে ধলাই নদীতে সাঁতার কাটতে পানিতে নামেন তারা। সাতার কাঁটতে গিয়ে নিখোঁজ হন ইমনুর। অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেন ইমনুরের বন্ধুরা। বিকাল সাড়ে পাঁচটার দিকে বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার বিজেন ব্যানার্জি জানান, ইমনুর নিখোঁজ হওয়ার সাথে সাথে বিষয়টি আমাদের অবহিত করা হয়নি। ঘটনার ঘন্টা দুয়েক পর বিজিবি, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়েছে।

এর আগে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্রে বেড়াতে এসে পানিতে তলিয়ে মারা গেছেন ঢাকার হাফিজ বিন হারুনুর রশিদ (১৭)। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নিখোঁজ হওয়ার পর শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভোলাগঞ্জের ধলাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code